spot_img

আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো ফন্দি ফিকির করে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো ফন্দি ফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে। আমরা আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার তা করব। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। এখন মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।

সোমবার (৯ মে) সকালে কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন এজেন্সির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ