spot_img
spot_img

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন বিজেপিনেতা মানিক সাহা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবের সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়েছে। ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি ডা. মানিক সাহা গত মাসে রাজ্য সভার এমপি নির্বাচিত হন।

আজ শনিবার (১৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৪ মে) রাজ ভবনে রাজ্যের গভর্নর এসএন আর্যর সঙ্গে বৈঠকের পর পদত্যাগের কথা জানান বিপ্লব দেব। এবার সংগঠন শক্তিশালীকরণে মনযোগী হবেন বলে জানান বিপ্লব দেব। পরে রাজ্য সভার বৈঠকে এমপিরা মুখ্যমন্ত্রী নির্বাচন করেন। কয়েকঘণ্টার ব্যবধানেই এসব ঘটনা ঘটে যায়।

পদত্যাগের সিদ্ধান্তের সময় বিপ্লব দেব বলেন, দল সবকিছুর ঊর্ধ্বে। আমি বিজেপির একজন অনুগত সৈনিক। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আশা করি আমি তার প্রতি সুবিচার করতে পেরেছি- সেটা রাজ্য সভাপতি হিসেবে হোক বা মুখ্যমন্ত্রী হিসেবে হোক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ