spot_img
spot_img

সাবেক যুবলীগ নেতা সম্রাটের জামিন বাতিল আবেদনের শুনানি আজ

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি আজ।

মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে সম্রাটের জামিন বাতিলের আবেদন করা হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় আমরা জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছি। মঙ্গলবার (১৭ মে) এ আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে, সব মামলায় জামিন পাওয়ায় গত ১১ মে মুক্তি পান সম্রাট। দুদকের মামলায় তার তিন শর্তে ও ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ