spot_img
spot_img

পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন উত্তর কোরিয়ার!

উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সঠিক সময়ে তারা এটির পরীক্ষা চালাবে। সিউলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা এ কথা জানিয়েছেন।

সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর আইনপ্রণেতা হা তায়ি-কিউং সাংবাদিকদের বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া সত্ত্বেও তারা একটি পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কাজ শেষ করেছে এবং তারা কেবলমাত্র উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ