দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে না ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (২০ মে) দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলের সেনারা। এ সময় ঘটনাস্থলেই ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। সংবাদ সংগ্রহের কাজ করার সময় হঠাৎ মাথায় গুলি লেগে নিহত হন তিনি।
সূত্র: আল-জাজিরা











