spot_img
spot_img

ফিনল্যান্ডের এবার ইউরোপের আরেক দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল রাশিয়া

ফিনল্যান্ডের পর এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত লিথুয়ানিয়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

রোববার লিথুয়ানিয়ার বিদ্যুৎ সিস্টেম অপারেটর লিটগ্রিড এ তথ্য জানিয়েছে বলে রুশ সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে।

লিথুয়ানিয়ায় রুশ বিদ্যুতের একমাত্র আমদানিকারক ইন্টার আরএও সরবরাহ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সংবাদসংস্থা তাসের তথ্য বলছে, ইন্টার আরএও গত শুক্রবার বিদ্যুৎ রপ্তানি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে।

লিটগ্রিডের সিইও রোকাস মাসিউলিস বলেছেন, রুশ সরবরাহ বন্ধের পর লিথুয়ানিয়া স্থানীয় বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য ইউরোপীয় দেশ, বিশেষ করে সুইডেন, পোল্যান্ড ও লাটভিয়া থেকে আমদানির মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানোর পরিকল্পনা করছে।

লিটগ্রিডের তথ্য অনুযায়ী, লিথুয়ানিয়ার বিদ্যুৎ চাহিদার ১৬ শতাংশ রুশ বিদ্যুৎ দিয়ে মেটানো হয়ে থাকে।

ইইউভুক্ত প্রথম দেশ হিসেবে গত মাসে লিথুয়ানিয়া রুশ গ্যাস বর্জন করে। রুশ তেল কিনতেও অস্বীকৃতি জানায় দেশটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ