spot_img
spot_img

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শন করেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার গোবিন্দ চাকমা জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

এ সময় তারা রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন। পরে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হন জাতিসংঘের প্রতিনিধি দল। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/এমআই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ