spot_img
spot_img

যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ ১৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হত্যাযজ্ঞ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটে জানান, ১৮ বছর বয়সি বন্দুকধারী উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ১৪ জন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত ছাত্রদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে। হামলাকারীর হাতে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল ছিল। সন্দেহভাজন হামলাকারীকে দায়িত্বরত পুলিশ সদস্যরা হত্যা করেছে। 

উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন বলেছেন, খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে সরিয়ে নিয়েছেন তারা। এফবিআই তদন্তে সহায়তা করছে।

সূত্র- আল জাজিরা, সিএনবিসি, ইউএসএটুডে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ