spot_img

ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট সম্ভব নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে। পৃথিবীর দেশে দেশে এটি প্রমাণিত হয়েছে।

বুধবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, যখন প্রতিষ্ঠিত বিষয় বাদ দিয়ে ইভিএমে জোর করে ভোট করতে চাচ্ছে, তাহলে বুঝতে হবে সরকার এখানে চক্রান্ত করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ