spot_img
spot_imgspot_img

শাহবাজ শরীফের ছেলেকে এক লাখ রুপি জরিমানা

লাহোর হাইকোর্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন ডন।

আজ (২৫ মে ) বুধবার যখন দেশে পিটিআইয়ের লংমার্চকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে তখন এ ঘটনা ঘটলো। ডন জানিয়েছে, পিএমএলএনের নেতা হামজা সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন।

তবে তার ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে জবাব চেয়ে হামজা শাহবাজ, পাঞ্জাবের মুখ্য সচিব, প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার সরদার দোস্ত মোহাম্মদ মাজারি, পাঞ্জাব সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রাদেশিক পরিষদের সেক্রেটারিকে নোটিশ দিয়েছিল আদালত।
তবে কোনো জবাব না দেয়ার কারণে হামজা শেহবাজ ও পাঞ্জাব সরকার- প্রত্যেককে এক লাখ রুপি করে জরিমানা করেছে আদালত। একইসঙ্গে এই মামলার শুনানি আগামী ৩০শে মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ