ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বলেছেন, পূর্ব দোনেৎস্ক অঞ্চলের লিমান শহর রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে আছে।
শুক্রবার (২৭ মে) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। লিমান শহরটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব এবং দীর্ঘদিন ধরে রাশিয়াপন্থী বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
এক ভিডিও বার্তায় আরেস্তোভিচ বলেন, তাদের আক্রমণ সুসংগঠিত ছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তাতে লিমান শহরের দখল হারিয়েছি।
আরেস্তোভিচ আরও বলেন, এটি নীতিগতভাবে রাশিয়ান সেনাবাহিনীর অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কৌশলগত দক্ষতার বর্ধিত স্তরের প্রকাশ।
দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, লিমান ‘মূলত রুশ সেনাদের দখলে ছিল’, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী ওই এলাকায় নতুন করে শক্তিশালী অবস্থান নিয়েছে।











