spot_img
spot_img

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ ইইউ

ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেও এখনই রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুতি না থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে রাশিয়ার তেলে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে ইইউর কয়েকটি সদস্য রাষ্ট্র জোর আপত্তি জানিয়েছে।

সোমবার (৩০ মে) রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে আর কী করা যায়, তা নিয়ে আলোচনার জন্য পুনরায় বৈঠকে বসছেন ইইউর নেতারা।

দুদিনব্যাপী ওই সম্মেলনে কীভাবে ইউক্রেনকে সর্বোচ্চ সমর্থন দেওয়া যায়, তা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেন যুদ্ধের প্রভাবে দ্রুত বেড়ে যাওয়া জ্বালানির দাম, খাদ্য সংকট এবং ইইউ সদস্যদের প্রতিরক্ষা নিয়ে যে উদ্‌বেগের পরিবেশ তৈরি হয়েছে, তা মোকাবিলা করার উপায় নিয়েও আলোচনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ