spot_img
spot_img

৫ জুন থেকে শুরু বিমানের হজ ফ্লাইট; বাড়ছে না ভাড়া

আগামী পাঁচ জুন থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট হবে। জেট ফুয়েলের দাম বাড়লেও নতুন করে বিমানের ভাড়া বাড়ানো হবে না।

বুধবার (১ জুন) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বিমান আরও জানিয়েছে, এবার তারা ২৯ হাজার হজযাত্রী বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন চার হাজার ৫৬৪ জন। বাকিদের বহন করবে সৌদি এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজ যাত্রী পরিবহনে বিমান দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেতো।

সেখানে এবার পাওয়া গেছে এক মাসেরও কম সময়। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ