spot_img
spot_img

করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনীয়া গান্ধী।

বৃহস্পতিবার (২ জুন) দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, বুধবার সন্ধ্যায় সনিয়া গাঁধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মৃদু জ্বর থাকলেও তাঁর শরীরে গুরুতর উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা।

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি ভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (১ জুন) নোটিস পাঠানো হয়েছে তাকে।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ