spot_img
spot_img

অর্থনৈতিক সংকটের কারণে এ বছর হজ করতে পারছেন না শ্রীলঙ্কার মুসলিমরা

অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার মুসলিমরা এ বছর হজে যেতে পারছেন না।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা।

মুসলিম কমিউনিটির সাথে আলাপ করে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, এ বছর মুসলমানরা হজে যেতে পারবেন না।

দেশটির জাতীয় হজ কমিটি ট্যুর অপারেটর হজ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ এম বলেছেন, সংকটপূর্ণ মুহূর্তে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে ও দেশের স্বার্থে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদের পক্ষ থেকে এ বছর হজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, দেশ বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি, যা অতিক্রম করতে আরো বেশি বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এই কঠিন সময়ে মুসলমানরা সরকারকে সমর্থন করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সৌদি আরব ২০২২ সালে হজ কোটায় শ্রীলঙ্কা থেকে এক হাজার ৫৪৫ জনকে অনুমোদন করেছে।

সূত্র : আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ