spot_img
spot_imgspot_img

ইউক্রেনে আক্রমণ করে পুতিন মারাত্মক ভুল করেছেন:ম্যাক্রো

ইউক্রেনে হানা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ঐতিহাসিক এবং মারাত্মক ভুল করেছেন। ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়া এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়ের ম্যাক্রো স্থানীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারের এসব কথা বলেছেন।

এই সাক্ষাৎকারে পুতিনের ভুল নিয়ে কথা বলার পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট এটাও বলেছেন যে, যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে তুচ্ছ করা ঠিক হবে না। যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে।

ম্যাক্রোন বলেন, আমি তাকে (পুতিনকে) বলেছি— ইউক্রেনে আক্রমণ করে নিজের এবং রাশিয়ার জনগণের তিনি মারাত্মক ক্ষতি করেছেন। পুতিন হয়তো নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন মন্তব্য করে ম্যাক্রোন বলেন, নিজেকে বিচ্ছিন্ন করে রাখা একটা বিষয়, কিন্তু ভুল থেকে বের হয়ে আসা কঠিন। ম্যাক্রোন কিয়েভ সফর করতে পারেন বলেও সম্ভাবনার কথা জানান। সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ