spot_img

নরসিংদীতে গ্রেফতারকৃত নারীকে মুক্তির দাবি খেলাফত মজলিসের

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ আগামী ১১ জুন শনিবার সংগঠনের ৭ম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, নারী জাতি মায়ের জাতি, তারা সন্মানিত। কিন্তু কিছু মেয়েরা ইদানিং অশ্লীল ও কুরুচি সম্পন্ন পোশাক পরিধান করে সমাজ ও রাষ্ট্রকে কুলষিত করার চেষ্টা করছে। নরসিংদীর রেলষ্টেশনে একজন নারী শালীন পোশাকের উপদেশ দেওয়ায় যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দু:খজনক। কিন্তু পরবর্তীতে ঐ নারীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া খুবই নিন্দনীয়। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নারীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেম ও ইসলামী নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শনিবার (৪ জুন) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এসব কথা বলেন।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন,জিনিসপত্রের দাম অতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন যাপন খুবই দুর্বিসহ হচ্ছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রনে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আব্দুল হাসানাত জালালী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ওয়াফি মুহাম্মদ হাসান, বায়তুলমাল সম্পাদক মাওলানা
নিয়ামাতুল্লাহ, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদ মাওলানা জহিরুল ইসলাম, সহ-

সমাজ কল্যাণ সম্পাদক শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুন নূর, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা রুহুল আমীন খান,মুহাম্মদ আব্দুর রহীম, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা
আব্দুল মুমিন প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ