চট্রগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
নেতৃদ্বয় বলেন, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এধরণের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। সে সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও কার্যকরী প্রদক্ষেপ না নেওয়ায় এধরণের ঘটনা ঘটেই যাচ্ছে। এতে মানুষের জান ও মালের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। সুতরাং সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করে কার্যকারী প্রদক্ষেপ নিতে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান।
নেতৃদ্বয় আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে জাতি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। জীবনের বিনিময়ে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আমীন। নেতৃদ্বয় অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনকে ধৈর্যধারণের তাওফিক কামনা করেন আল্লাহ দরবারে ।










