অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দু’জন মুসলিমকে। প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অপরদিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান আলী প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত বুধবার পবিত্র কুরআন হাতে শপথ গ্রহণ করেন এই দুই মন্ত্রী।
গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কুরআন।
সূত্র : এসবিএস নিউজ











