spot_img
spot_img

আজ আদালতে তোলা হচ্ছে পি কে হালদারকে

বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার পি কে হালদারসহ ৬ আসামির ১১ দিনের জেল হেফাজত শেষে আদালতে তোলা হবে।

আজ মঙ্গলবার (৭ জুন) পি কে হালদারকে আদালতে তোলা হবে বলে জানা যায়।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ছাড়াও বিভিন্ন অঞ্চলে পি কে হালদারসহ তার সহযোগীরা বেআইনি ব্যবসা চালু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পি কে হালদারসহ আসামিদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পরে তাদের আদালতে তোলা হলে প্রথমে তিন দিনের ও পরে আরও ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ