মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনিন হজরত আম্মাজান আয়শা (রা.)-কে নিয়ে কটুক্তিকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র নূপুর শার্মাকে কড়া নিরাপত্তা দিচ্ছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) থেকে এই নেত্রীকে কড়া নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
দিল্লি পুলিশের দাবি, বিজেপির এই নেত্রীকে খুনের হুমকি দেওয়া হয়েছে ইতেমধ্যে। মূলত প্রাণনাশের হুমকি পেয়েই নিরাপত্তার আর্জির ভিত্তিতে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।











