spot_img

সরকার পতন ছাড়া মানুষের কোনো সমস্যার সমাধান হবে না : গয়েশ্বর

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া দেশের মানুষের কোনো সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, দেশে সেতু হয়েছে। এই পদ্মাসেতুই দেশের একমাত্র সমস্যা নয়। আরও বহু সমস্যা আছে। পদ্মাসেতু আমাদের জীবনের নিরাপত্তা দেয় না, গাড়ীর নিচে পড়ে মানুষ মরা বন্ধ করে না।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, পদ্মাসেতুর কোন কোন সেক্টরে দুর্নীতি হয়েছে- তা জানার অধিকার মানুষের আছে। এটা কেন আমরা জানতে পারব না?’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ