spot_img
spot_img

বিজেপি নেতাদের ইসলাম অবমাননার প্রতিবাদে হেফাজতের মানববন্ধন

বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি করায় মানববন্ধনের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (৭ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর বিরুদ্ধে বিজেপি নেতারা যা বলেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ।

হেফাজত মহাসচিব বলেন, ধর্মপ্রান মসুলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অপমান তারা কখনোই বরদাশত করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছি।

মহানবী সা. এর অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মানববন্ধন সফল করার জন্য নবিপ্রেমিক সকলের প্রতি উদাত্ত আহবানও জানিয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ