spot_img
spot_img

যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল এরই মধ্যে মেরামত করে ফেলেছে ইরান

আমেরিকা ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ইরানের স্কুলগুলোর মধ্যে ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি।

তিনি বলেনস, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি। সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল।

কাজেমি বলেন, শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া মিনাবের শাজারেহ তাইয়েবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল ছাত্রী ও তাদের শিক্ষক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ