spot_img

বিজেপি নেতাদের ইসলাম অবমাননায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্র ও তার সহকর্মী জিন্দালের কটুক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৭ জুন) গণমাধ্যমে প্রেরিত বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, বিজেপির দুইজন নেতা যে অবমাননাকর মন্তব্য করেছে, তা বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। বিজেপি নেতা নুপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদমূখর এখন সারা বিশ্বের মুসলমানরা। ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে নুপুর শর্মার কটুক্তি এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দৃষ্টিগোচর হয়েছে।

মুসলিমদের বিশ্বাস ও ধর্মকে আঘাত করে নুপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরূপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ