spot_img
spot_imgspot_img

ইউক্রেনকে আরও ১.৪৯ বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক

ইউক্রেনকে আরও ১.৪৯ বিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক।

মঙ্গলবার (৭ জুন) এ বিষয়ে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী বোর্ড।

মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স সূত্রে জানা যায়, ১.৪৯ বিলিয়ন ডলারের তহবিল থেকে ইউক্রেনের সরকারি ও সামাজিক কর্মীদের বেতন দেওয়া হবে।

এর আগেও ইউক্রেনকে সহায়তা দিয়েছেন বিশ্ব ব্যাংক। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ তহবিলে অর্থনৈতিক নিশ্চয়তার বিষয়ে সমর্থন দিয়েছে ব্রিটেন, নেদারল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া। এতে আরও সমর্থন দিয়েছে ইতালি ও মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ড।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ