spot_img
spot_img

তুরস্ক-পাকিস্তানসহ ১২ দেশের দর্শনার্থী ভিসা স্থগিত করেছে আমিরাত

তুরস্ক-পাকিস্তানসহ ১২টি দেশের দর্শনার্থীদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী এই তথ্য জানান।

তিন বলেন, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আমরা জেনেছি যে, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানসহ ১২টি দেশের নতুন দর্শনার্থী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা বিশ্বাস করি। তবে ইতোমধ্যে জারি করা ভিসায় এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে না বলে পাকিস্তানের পররাষ্ট্র অফিস জানিয়েছে।

কোন কোন ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশ জারি করা হবে তা পরিষ্কার করা হয়নি। কারণ সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা, পর্যটক, ট্রানজিট এবং শিক্ষার্থীসহ বিভিন্ন ভিসা বিভাগ রয়েছে।

পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত সরকার তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া এবং আফগানিস্তানের দর্শনার্থী ভিসা প্রদান স্থগিত করেছে।

এর আগে, জুনে পাকিস্তানে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলি ৩ জুলাই পর্যন্ত পাকিস্তান থেকে যাত্রীসেবা সাময়িকভাবে স্থগিত করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ