spot_img
spot_img

হেফাজতের মানববন্ধন প্রেসক্লাবের পরিবর্তে বাইতুল মোকাররমের সামনে হবে

বিজেপির নেতাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের স্থান পরিবর্তন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান আজ (৮ জুন) এক বিবৃতিতে জানান, অনিবার্য কারণবশত মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের পরিবর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে তিনি জানান আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ