spot_img

মহানবীর ﷺ অবমাননার প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবি

ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্র্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. এর শানে অবমাননাকর বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার। একইসাথে চলমান বাজেট অধিবেশনে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশের দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারা বিশ্বের মুসলিমদেশগুলো প্রতিবাদ করতে পারলে বাংলাদেশ সরকার প্রতিবাদ করতে পারবে না কেন? তাদের ভিতর কী তাহলে নবীর ভালবাসা নেই?

নেতৃদ্বয় বলেন, সরকারকে স্পষ্ট করতে হবে তারা মোদির উম্মত নাকি আখেরী নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।

তারা বলেন, নিজ দলের নেতানেত্রীদের নামে কেউ কটুক্তি করলে তার বিরুদ্ধে এ্যাকশন নিতে পারলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করলে তার বিরুদ্ধে কেন প্রতিবাদ নয়!

এভাবে নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়া বৃথা। ৯২ ভাগ মুসলমানের দেশের প্রধান সরকারকে প্রতিক্রিয়া দেখাতেই হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ