২০২২-২৩ অর্থবছরের বাজেটে সব শ্রেণির মানুষই উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, গরিব হওয়া কত কষ্টের আমি হাড়ে হাড়ে বুঝি। তাই প্রত্যেকটি গরিব মানুষকে সামনে রেখে আমরা এই বাজেট দিয়েছি।
শুক্রবার (১০ জুন) বাজেট নিয়ে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি গত তিন বছরে তিনটা বাজেট দিয়েছি। কোনও বাজেটই গরিব মারার ছিল না। আমরা সবসময় বাজেট দেই দেশের জনগণের কথা চিন্তা করে।
বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ কিন্তু একটা অপরচুনিটিও নিয়ে আসে। আমরা অপরচুনিটিতে বিশ্বাসী।










