spot_img
spot_img

গোয়েন্দা তথ্যে গুরুত্ব দেননি জেলেনস্কি: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া কিয়েভ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আমেরিকার গোয়েন্দারা এমন খবর ইউক্রেনকে জানিয়েছিল। কিন্তু সে সময় জেলেনস্কি শুনতে চাননি।

শনিবার (১১ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক ডোনারদের সঙ্গে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, রাশিয়া আক্রমণ করবে তাতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু জেলেনস্কি এটা শুনতে চাননি।

বাইডেন আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ঘটনা আর ঘটেনি। অনেকে ভেবেছিলেন আমি সম্ভবত বাড়িয়ে বলছিলাম। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল রাশিয়ার প্রেসিডেন্ট আক্রমণ করতে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ