spot_img
spot_imgspot_img

বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করছে যুক্তরাষ্ট্র

বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল কররছে যুক্তরাষ্ট্রে। প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১১ জুন) মধ্যরাত যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

সিএনএন এর সূত্রে এ তথ্য জানা গেছে।।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিতে এখনই ভ্রমণ বিষয়ক নিষেধজ্ঞা শিথিলে রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট; কিন্তু দেশের বিমান পরিষেবা সংস্থাগুলোর অব্যাহত আবেদন ও চাপের মুখে তাদের শান্ত করতে নতুন এই আদেশ দিয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ