spot_img
spot_img

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদী মিছিলে বাধা, পুলিশের গুলিতে নিহত ২ আহত ১০

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদী এক বিক্ষোভে বাধা দেওয়ায় পুলিশের সাথে সংঘর্ষ বেধেছে বিক্ষোভকারীদের। এ ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন।

এনডিটিভির সুত্রে এ তথ্য জানা গেছে।।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) দুপুরে জুমার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি রাঁচির ডেইলি মার্কেট এলাকার প্রধান সড়কে বিক্ষোভে নামেন। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলেই বাধে সংঘর্ষ।

এ ঘটনায় স্থানীয় রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ জানিয়েছে, দু’জন ব্যক্তিকে হাসপাতালে আনা হলে সেখানেই মারা যান তারা। বাকি ১০ জনের চিকিৎসা এখনও চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ