spot_img
spot_img

আগামী শুক্রবার চট্টগ্রামে হেফাজতের শানে রেসালাত সম্মেলন

আগামী শুক্রবার (১৭ জুন) চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভাপতিত্ব করবেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া।

এদিকে পূর্ব ঘোষিত আগামী রবিবারের চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ বাতিল করেছে হেফাজত।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী জানান, শানে রেসালাত সম্মেলনের আয়োজন করায় আপাতত বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ