spot_img
spot_img

কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে লস্কর-ই-তৈয়বার ৩ সদস্য নিহত

ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকায় ভারতীয় বাহিনীর গুলিতে লস্কর-ই-তৈয়বার ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রশাসন কর্মকর্তারা।

শনিবার (১২ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে এ গোলাগুলি শুরু হয় বলে কাশ্মীর পুলিশ জানায়।

বন্দুকযুদ্ধে প্রথমে এক লস্কর-ই-তৈয়বার সদস্যের নিহতের খবর মেলে; রোববার ভোরে পুলিশের টুইটে আরও দুজন নিহত হয়েছে বলে জানানো হয়।

নিহত এ তিন জনই লস্কর-ই-তৈয়বার সদস্য বলে কাশ্মীর পুলিশের মহাপরিদর্শকের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

বন্দুকযুদ্ধে নিহত বাকি দুজনের নাম ফাজিল নজর ভাট ও ইরফান আহ মালিক। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ