spot_img
spot_img

সীতাকুণ্ডের বিষ্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যু

সীতাকুণ্ডের বিষ্ফোরণের ঘটনায় আরও ১ জনের মৃত্যু। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন।

রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে মারা যান তিনি। এখন পর্যন্ত এই ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।

পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুরে আইসিইউতে তিনি মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ