spot_img

পাশাপাশি দেশ হলে সমস্যা থা‌কে, সমাধানও থা‌কে: পররাষ্ট্রমন্ত্রী

দুই দেশ পাশাপাশি হলে সমস্যা থা‌কে এবং সমাধানও থা‌কে। সেক্ষেত্রে ভারত কেনো ধরনের অস্থিতিশীল বা উত্তেজনা না হয়, তার জন্য যথাযথ পদ‌ক্ষেপ নেয় বলে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণ সভা শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ মন্তব্য ক‌রেন।

আগামী ১৯ জুন নয়াদি‌ল্লি‌তে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠ‌কে বস‌ছে বাংলা‌দেশ-ভারত। মূলত জে‌সি‌সি‌তে আলোচনার বিষয়বস্তু জান‌তে চান সাংবা‌দিকরা।

জবা‌বে ড. মো‌মেন ব‌লেন, আমা‌দের সব সময় যেসব আউস‌স্টে‌ডিং ইস্যু আছে, সেগু‌লো নি‌য়ে আলাপ হ‌বে। নদী নি‌য়ে আলাপ হ‌বে, বর্ডার ইস্যু, এনা‌র্জি সি‌কিউ‌রি‌টি; এটা নতুন ইস্যু। আগের ইস্যু নি‌য়েও আলাপ হ‌বে। আলা‌পের প‌রি‌ধি অনেক বৃহৎ, অনেক অনেক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ