spot_img
spot_img

আমেরিকার ঘাঁটি ধ্বংসের পর পুনর্নির্মাণ ঠেকানোর ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া আমেরিকার সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। চলমান সংঘাতে ওই অঞ্চলে আমেরিকার সামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া এ বিষয়ে কথা বলেছেন।

আকরামনিয়া জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটির ২২৮টিরও বেশি স্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ওই অঞ্চলে আমেরিকার কোনো সামরিক ঘাঁটিই অভিযান পরিচালনার সক্ষমতা ধরে রাখতে পারেনি। এ কারণে আমেরিকার বাহিনীকে যুদ্ধজাহাজের জ্বালানি ও সেনাসদস্যদের প্রয়োজনীয় রসদ মধ্যপ্রাচ্যের বাইরের অঞ্চল থেকে নিয়ে আসতে হচ্ছে।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ‘আমরা কখনোই এই অঞ্চলে শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেব না।’

তবে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সেগুলোর বর্তমান কার্যক্ষমতা নিয়ে ইরানের বক্তব্যের বিষয়ে আমেরিকার কোনো প্রতিক্রিয়া সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: ফার্স নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ