কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করে দুই ভারতীয় বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি করার ঘটনায় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সরকারের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হলেও দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারের নিরবতা চরম লজ্জাজনক। জাতি হিসেবে আমাদের জন্য হতাশার ও বেদনার।
বুধবার (১৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার উপরোক্ত কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ভারতীয় এই অপচষ্টার প্রতিবাদ না জানিয়ে উল্টো সরকারের বিভিন্ন মন্ত্রী কর্তৃক ভারতের পক্ষে সাফাই এবং ভারতীয় স্বার্থ সংরক্ষণের আহ্বান গোটা জাতিকে চরমভাবে ক্ষুব্ধ করেছে।
নেতৃদ্বয় আরো বলেন, ভারতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কারী নিরীহ মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ভারত সরকার আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে। ভারত সরকারের এই অসহিষ্ণু ও বর্বর আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃদ্বয় আরো বলেন, বর্বর মোদী সরকারের প্রতি মৌন ও কৌশলী সমর্থন দিয়ে সরকার লজ্জাজনক ভাবে নিজেদের মুনাফিক, নীতিহীন ও উগ্র হিন্দুত্ববাদীদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই সরকার ও সরকারি দল শেখ মুজিবুর রহমানের মর্যাদা রক্ষায় যতটা স্পর্শকাতর মহানবীর মানমর্যাদার ব্যাপারে ঠিক ততটা উদাসীন।
সযরকার তাদের এই হীন মনোভাব পরিহার না করলে দেশের জনগন ভবিষ্যতে তাদের উচিত শিক্ষা দিবে ইনশাআল্লাহ।










