spot_img
spot_img

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে গ্যাসলাইন ফেটে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন পাইলিংয়ের কাজ করার সময় গ্যাসলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিতাসের সংযোগ পাইপলাইনে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানিয়েছেন, কোনো ফ্যাক্টরিতে নয়, গ্যাসলাইনে আগুন লেগেছে। ইপিজেড, হাজীগঞ্জ মণ্ডলপাড়া ও ডেমরা স্টেশনের পাঁচটি ইউনিট এরই মধ্যে আগুন নেভাতে কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ