spot_img
spot_img

এবার সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণেই ইতোমধ্যে বন্যায় তলিয়ে গেছে পুরো সিলেট। ফলে বিমানের পর এবার সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে না কোনো ট্রেন। সেই সঙ্গে সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবেও না।

শনিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম গণমাধ্যমেকে এই তথ্য জানান।

তিনি জানান, বন্যার কারণে বিভিন্ন জায়গায় রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রেল ছেড়ে যাবে ও আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ