spot_img

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৮ জুন) সকালে শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করানোর জন্য স্যাম্পল প্রদান করেন। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ আসে।

তিনি বর্তমানে তাঁর সরকারি বাসভবনে আইসোলেশন এ আছেন। মন্ত্রী সকলের কাছে দু’আ চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ