spot_img
spot_img

দেশ থেকে সৌদি পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী।

শনিবার (১৮ জুন) রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত ৫৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি।

দেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ