বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করা এবং পানি ব্যবস্থাপনা ও বিধিবিধানের জন্য একটি উন্নত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১৯ জুন) নয়াদিল্লিতে সংবাদমাধ্যম ডব্লিওআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. মোমেন
এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ৫৪টি নদী আছে, যেগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এবং এ মুহূর্তে আসাম ও মেঘালয় থেকে আসা পানির কারণে আমার নিজের নির্বাচনি এলাকা সিলেটে বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়েছে।










