spot_img

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৬৩২ জন। তবে, চলতি বছরে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

রোববার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জনের বাড়ি ঢাকায়।

এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৮৮ জন। এছাড়া ঢাকার বাইরে রোগী ভর্তি হয়েছে চারজন। তবে চলতি বছরে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ