spot_img

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোন কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ জুন) ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সচিবালয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এই ঈদে সামর্থবান মুসলমানেরা পশু কোরবানি দিয়ে থাকেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ