spot_img
spot_img

সিলেটসহ ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

সিলেট রংপুরসহ দেশের ৫ বিভাগে অতি ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে রংপুর ও সিলেট অঞ্চলের বন্যার অবনতি ঘটতে পারে। একই সঙ্গে ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মাদ মনোয়ার হোসেন গণমাধ্যম বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ