spot_img
spot_img

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি: পশ্চিমবঙ্গের বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মার মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে পশ্চিমবঙ্গের বিধান সভা।

সোমবার (২০ জুন) এ নিন্দা প্রস্তাব পাস করা হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা প্রতিবাদ করতে থাকেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে সহিংসতা হওয়ায় আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এই নারীকে (নূপুর শর্মা) এখনও গ্রেপ্তার করা হলো না কীভাবে? আমি জানি তাকে গ্রেপ্তার করা হবে না। কলকাতা পুলিশের কাছে চার সপ্তাহ সময় চেয়েছেন তিনি। আজ তার পুলিশের সামনে হাজির হওয়ার কথা ছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ