spot_img
spot_img

ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়ার লাপিদ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।

মঙ্গলবার (২১ জুন) রেডিও ইসরাইলের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইহুদিবাদী ইসরাইলের ক্ষমতাসীন সরকারের ওপর বাড়তে থাকা চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে ক্ষমতা থেকে সরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার স্থলাভিষিক্ত হবেন জোটের অংশীদার ইয়ার লাপিদ।

এমন পরিস্থিতিতে ইহুদিবাদী ইসরাইলী আইনপ্রণেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করতে ভোট দেবেন।

লাপিদের পাশে দাঁড়িয়ে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বেনেট বলেন, এমন এক মুহূর্তে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি যা সহজ নয়, কিন্তু বোঝাপড়ার মধ্যদিয়ে ইসরাইলের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা।

বেনেটের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি ভোট হবে, এরপর লাপিদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ