spot_img
spot_img

মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে জিরি মাদরাসার মুহতামিমের শোক

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরির মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।

আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে জাতি একজন যোগ্য আলিম ও রাহবার হারিয়েছে। আমি একজন প্রিয় অভিবাবক হারিয়েছি। আমার বাবার ইন্তেকালের পর আমাকে সন্তানের মতো স্নেহ ও শাসন দিয়ে কাজ আঞ্জাম দিতে প্রাণপণ সহযোগিতা করেছেন। তিনি শুধু দ্বীনি জ্ঞান নয়, তিনি সব বিষয়ে পারদর্শী একজন জামানার শ্রেষ্ঠ আলোকিত মানুষ গড়ার কারিগর। তিনি অত্যন্ত বিচক্ষণ ও বিজ্ঞ প্রাজ্ঞ একজন লেখক ও গবেষকও বটে।তাঁর মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে।

মাওলানা খোবাইব তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ